1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৬ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশবরেণ্য শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই। শুক্রবার মধ্যরাত ১-৪০ মিনিট এ গোবিন্দনগর ইক্ষুফার্ম সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোবিন্দনগর ইক তাঁর নিজ বাড়িসংলগ্ন মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন হয়।
মরহুম আলাউদ্দিন খান ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় চিনিকল শ্রমিক ফেডারেশনের এক সময়ের বিখ্যাত নেতা , বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা, ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক রতন খানের বাবা। তিনি বিএনপি ও তাদের শ্রমিক সংগঠনের সূচনালগ্ন থেকে থেকে জড়িত।

দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান টেলিফোন যোগে মরহুমের পরিবারের কাছে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার বাদ আছোড় গোবিন্দনগর ইক্ষুফার্ম সংলগ্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য মরহুমের স্বজন, শুভ্যানুধায়ী, সহকর্মীসহ ঠাকুরগাঁওবাসীর প্রতি আহবান জানিয়েছেন তাঁর পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com