1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দীর্ঘ দেড় দশক পর এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : শনিবার, ২৭ ডিসেম্বর,
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান প্রদান করেন।
এর মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের নাগরিক হিসেবে তার ডিজিটাল পরিচয় নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান আগেই অনলাইনে এনআইডির প্রাথমিক আবেদন ফরম পূরণ করেছিলেন। শনিবার তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে এসে বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান প্রদান করেন।
তিনি আরও জানান, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের এনআইডি নম্বর তৈরি হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেওয়া তথ্যগুলো এখন কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত কোটি কোটি নাগরিকের তথ্যের সঙ্গে যাচাই করা হবে। কোনো ধরনের অমিল না পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যেই তার মোবাইল ফোনে একটি খুদে বার্তা (এসএমএস) পাঠানো হবে। সেই এসএমএসে থাকা লিংকে ক্লিক করে তিনি নিজেই অনলাইনে নিজের এনআইডি ডাউনলোড করতে পারবেন। চাইলে পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে সরাসরি স্মার্ট কার্ডও সংগ্রহ করতে পারবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এনআইডি গ্রহণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করার পর সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এনআইডি প্রাপ্তির মাধ্যমে পাসপোর্ট নবায়নসহ নাগরিক হিসেবে রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা গ্রহণের পথ আরও সহজ হলো।
এদিকে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুরের মধ্যেই তারেক রহমানের এনআইডি নিবন্ধনের সব কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com