1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

প্রতীক বরাদ্দের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে বসবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ফেনীর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আবদুল আউয়াল মিন্টু প্রতীক বরাদ্দের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর যেকোনো সুবিধাজনক দিনে ফেনীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে ফেনী থেকে প্রকাশিত সব দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক-প্রকাশক, জাতীয় পত্রিকার ফেনী প্রতিনিধি, স্থানীয় ও জাতীয় অনলাইন গণমাধ্যমের সম্পাদক-প্রকাশক ও জেলা প্রতিনিধি, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেনী প্রতিনিধি, মাল্টিমিডিয়া সাংবাদিক এবং ইউটিউব চ্যানেলের প্রতিনিধিরা অংশ নেবেন।
এছাড়া ফেনীর পার্শ্ববর্তী জেলাগুলোর আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সভার নির্দিষ্ট তারিখ ও সময় প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনাব আবদুল আউয়াল মিন্টুর রাজনৈতিক ভাবনা, নির্বাচনী রূপরেখা ও ফেনী-৩ আসনের উন্নয়ন পরিকল্পনা গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতেই এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com