1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ত্যাগের নাম মামুন হাসান, অবমূল্যায়নের গল্প মিরপুর–কাফরুলে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : দলের দুঃসময়ে যখন প্রভাবশালী অনেকেই আঁতাতের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, কেউ কেউ দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন—ঠিক তখনই তৃণমূলের হাল ধরেছিলেন মামুন হাসান। সতেরো বছরের টানা দমন-পীড়নে ৪২৬টি মামলা নিজের কাঁধে নিয়ে তিনি আগলে রেখেছেন মিরপুর–কাফরুলের নেতা-কর্মীদের। ক্রসফায়ার তালিকায় নাম উঠে আসার পরও ফেরারি জীবনের ঝুঁকি নিয়েছেন, কিন্তু আদর্শ থেকে সরে যাননি।
আজ সেই মামুন হাসানই অবমূল্যায়নের মুখে। নিজের জন্মভিটা, বাবার বাড়ি, নানার বাড়ি ও শ্বশুরবাড়ি—সব মিলিয়ে যে আসনটি তাঁর রাজনৈতিক শেকড়ের প্রতীক, সেখানেই তিনি মনোনয়ন পেলেন না। তবু রাজনীতির পাঠ তিনি বদলাননি। অভিমান আর আক্ষেপ বুকে চেপে রেখে মাঠে দাঁড়িয়ে উচ্চারণ করেছেন দলীয় শপথ—
“ভোট দেবো কিসে? ধানের শীষে!”
এটাই ত্যাগী রাজনীতির ভাষা। এটাই আপসহীনতার পরিচয়। মামুন হাসান কেবল একজন নেতা নন; তিনি সময়ের সাক্ষ্য। দলের জন্য যখনই অন্ধকার নেমে এসেছে, তখনই তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন মিরপুর–কাফরুলে। প্রয়োজন হলে বুক চিতিয়ে স্লোগান তুলেছেন—
“বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।”
এই সম্পাদকীয় কোনো ব্যক্তিপূজা নয়; এটি ত্যাগের মূল্যায়নের দাবি। দলীয় রাজনীতিতে মনোনয়ন আসবে-যাবে, কিন্তু ইতিহাস লিখে যায় ত্যাগীরা। ভবিষ্যতের সংকটে আবারও যদি দলের পাশে ঢাল দরকার হয়, মিরপুর–কাফরুল জানে—মামুন হাসান থাকবেন সামনে, আদর্শের পতাকা উঁচু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com