1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল প্রধানের শতাধিক কর্মীসহ বিএনপিতে যোগদান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬২৭ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ২৬ জানুয়ারি ২০২৬—
দাউদকান্দি উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। গোয়াল মারী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রদান শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
আজ সোমবার গোয়ালমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেন্দী বিএনপি অফিসে উদ্যোবদন আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন। এ সময় তিনি বলেন, “জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি আজ আরও শক্তিশালী হলো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার সেলিম, দাউদকান্দি বিএনপির সাবেক যুগ্ম চেয়ারম্যান আহমদ তালুকদার, বিএনপির যুগ্ম সম্পাদক এ. সাত্তার, ভিপি সাহাবুদ্দিন এবং গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সিসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় রাজনীতিতে এ যোগদানকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, তৃণমূল পর্যায়ে এই সমাবেশ ও দলবদল বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com