1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

যুক্তরাষ্ট্রের উপহার পৌছাল ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (অ্যামচেম) বাংলাদেশকে জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান পাঠিয়েছে। এগুলো ঢাকায় এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এ তথ্য জানায়।

মার্কিন দূতাবাস জানায়, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও প্রোজেক্ট সিইউআরই’র কাছ থেকে অনুদান হিসেবে করোনা চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছেছে। মার্কিন দূতাবাসের শার্জে দ্য’ফেয়ার জোঅ্যান ওয়াগনার ও ইউএসএআইডির ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর মিলান পাভলোভিক এসব জরুরি চিকিৎসা সামগ্রী বিমানবন্দরে গ্রহণ করেন।

চিকিৎসা সামগ্রীগুলোর মধ্যে রয়েছে- ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৪৩ হাজার কেএন৯৫ মাস্ক। দূতাবাস জানায়, সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও করোনা রোগীদের জন্য আরও কার্যকর অক্সিজেন চিকিৎসা দিতে এসব উপকরণ বিভিন্ন মেডিকেল কলেজে বিতরণ করা হবে।

অন্যদিকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভেরিফায়েড টুইট অ্যাকাউন্টে চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছানোর তথ্য জানিয়ে বলা হয়, আমরা সবাই মিলে একসঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করব।

এর আগে, মঙ্গলবার ইউএস চেম্বারের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রীর প্রথম চালান ঢাকায় এসে পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com