1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বরই–ফুলকপিতে মন্ত্রীকে ব্যতিক্রমী বরণ: কুমিল্লার মাঠে কৃষিবান্ধব বার্তা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | ২১ ফেব্রুয়ারি
স্থানীয় কৃষিপণ্যের ঘ্রাণে ভরপুর এক ব্যতিক্রমী আয়োজনে কুমিল্লায় বরণ করা হলো কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিনকে। দুই দিনের সরকারি সফরে নিজ জেলা সফরকালে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট বিভাগীয় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
সভায় মন্ত্রী মাঠপর্যায়ে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাণিসম্পদের আধুনিকায়নে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্যস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির নির্দেশ দেন।
তিনি বলেন, কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদের সম্প্রসারণই টেকসই উন্নয়নের মূলভিত্তি। সরকারের অগ্রাধিকার হচ্ছে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদন–বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো।
অনুষ্ঠানের শুরুতে দেশের বিশিষ্ট কৃষিবিদ ও এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) মতিন সৈকত স্থানীয় বরই ও ফুলকপি দিয়ে মন্ত্রীকে বরণ করেন। দুইবার জাতীয় পুরস্কার ও পরিবেশ পদকপ্রাপ্ত এই কৃষিবিদের এমন ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।
মন্ত্রী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, স্থানীয় ফল-সবজি দিয়ে অভ্যর্থনা জানানো মানে দেশের কৃষকের শ্রম ও উৎপাদনের প্রতি সম্মান প্রদর্শন। এটি কৃষিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠার একটি প্রতীকী বার্তা।
মতিন সৈকত বলেন, কৃষকের ঘামেই দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়। স্থানীয় উৎপাদনের মর্যাদা তুলে ধরতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফরকালে মন্ত্রী জেলার বিভিন্ন কৃষি প্রকল্প পরিদর্শন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ সফরের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে চলমান কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সরকারের কৃষিবান্ধব রাজনৈতিক অঙ্গীকার আরও দৃশ্যমান হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com