1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : যেইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে হামলায় নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি তেহরানে শাসন পরিবর্তনের প্রচেষ্টাও বিবেচনায় রয়েছে।

তবে কোন কোন ব্যক্তি টার্গেট হতে পারেন বা কীভাবে বড় ধরনের স্থলবাহিনী ছাড়াই শাসন পরিবর্তন সম্ভব— এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এক কর্মকর্তা বলেন, ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করার কৌশল কার্যকর প্রমাণিত হয়েছে। বিশেষ করে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ড কাঠামোর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজর দেওয়া হতে পারে। তবে এ ধরনের হামলার জন্য বাড়তি গোয়েন্দা তথ্য প্রয়োজন বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। তিনি বলেন, আমি বিষয়টি ভাবছি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, পারমাণবিক চুক্তির শর্ত হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার দাবি যুক্তরাষ্ট্র করেনি। তিনি বলেন, জেনেভায় সাম্প্রতিক আলোচনা গঠনমূলক হয়েছে এবং উভয়পক্ষ একটি সম্ভাব্য চুক্তির সাধারণ নীতিতে একমত হয়েছে। আলোচনায় পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রাখার প্রযুক্তিগত বিষয় নিয়ে কথা হচ্ছে।

এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড হুঁশিয়ারি দেয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে। অঞ্চলটিতে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

১৯ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানকে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে বলেন, অর্থবহ চুক্তি না হলে খারাপ পরিণতি হবে। ওমানের মধ্যস্থতায় মাসের শুরুতে মাস্কাটে এবং পরে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com