1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পাকিস্তানের ড্রোন হামলা আফগানিস্তানে: পাকতিকা–নানগারহারে টার্গেট, টিটিপি ঘাঁটি ধ্বংসের দাবি ইসলামাবাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে চালানো এ হামলায় অন্তত দুটি প্রদেশ লক্ষ্যবস্তু ছিল বলে আফগান সূত্র জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–কে আফগান একটি সূত্র জানায়, পাকতিকা ও নানগারহার প্রদেশে হামলা হয়েছে। তাদের দাবি, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয় এবং নানগারহারেও পৃথক আঘাত হানা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাবুলের তালেবান সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের ভেতরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর ক্যাম্পেও আঘাত হানার দাবি করেছে ইসলামাবাদ।
পাক মন্ত্রণালয়ের ভাষ্য, রাজধানী ইসলামাবাদে মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় সংঘটিত হয়েছে—এমন ‘সুস্পষ্ট তথ্য’ তাদের কাছে রয়েছে।
এর আগে খাইবার পাখতুনখোয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এছাড়া বাজাউরে নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বিস্ফোরণে ১১ সেনা ও এক শিশুর মৃত্যু হয়। ওই হামলায় আফগান নাগরিক জড়িত ছিল বলে দাবি করে পাকিস্তান।
গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার পর থেকেই পাকিস্তান–আফগান সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com