1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর : ​রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “শহীদদের রক্তে ভেজা এই নতুন বাংলাদেশে কোনো অনিয়ম বা দুর্নীতির স্থান নেই। আমরা জনগণের শাসক নই, বরং সেবক হিসেবে কাজ করতে চাই।” জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাঁদের পুনর্বাসনে সব ধরনের সহায়তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মতবিনিময় সভায় পীরগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা পীরগাছা উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। জবাবে সংসদ সদস্য স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com