1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

উমরাহ শেষে দেশে ফিরলেন মুশফিকুর রহিম, জেদ্দায় আটকে থাকার অবসান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র উমরাহ পালন শেষে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের আকাশপথে সাময়িক জটিলতার কারণে সৌদি আরবে আটকে পড়ার পর সোমবার (২ মার্চ) সকাল ১০টায় ঢাকায় পৌঁছান তিনি।
এর আগে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার জেরে আকাশপথ বন্ধ হয়ে গেলে দেশে ফেরার যাত্রা বিঘ্নিত হয়। উমরাহ পালন শেষে দুবাই হয়ে ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর তার বহনকারী ফ্লাইটটি পুনরায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে কয়েক ঘণ্টা অনিশ্চয়তায় জেদ্দাতেই অবস্থান করতে হয় এই তারকা ক্রিকেটারকে।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক জানান, তিনি দেশে ফেরার বিমানে উঠেছেন। ভক্ত-সমর্থকদের দোয়া ও খোঁজখবর নেওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
মুশফিকের নিরাপদে দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণের কথা জানান। তিনি বলেন, ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল।
সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটার, যা স্বস্তি ফিরিয়েছে ক্রিকেটভক্তদের মাঝে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com