1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ, স্থল-আকাশে শক্তিমত্তার প্রদর্শন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দীর্ঘ দেড় যুগ পর মহান স্বাধীনতা দিবসে রাজধানীতে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে দেশের প্রতিরক্ষা সক্ষমতার মনোমুগ্ধকর প্রদর্শনীতে মুখর হয়ে ওঠে জাতীয় প্যারেড গ্রাউন্ড।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়। এতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট দেখতে সকাল থেকেই প্যারেড গ্রাউন্ডে ভিড় করেন হাজারো দর্শনার্থী। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শকদের জন্য বসার বিশেষ ব্যবস্থা করা হয় এবং অনেকের হাতে-মাথায় শোভা পায় জাতীয় পতাকা।
এবারের কুচকাওয়াজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। তিনি ঘোড়ায় চড়ে মঞ্চের সামনে এসে উপ-অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
প্যারেড গ্রাউন্ডে প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা। সশস্ত্র সালাম গ্রহণের পর অধিনায়ক রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন।
কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাঁজোয়া ইউনিট, ইস্ট বেঙ্গল ও ইনফ্যান্ট্রি রেজিমেন্টসহ বিভিন্ন কন্টিনজেন্ট। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরাও অংশগ্রহণ করেন।
এরই মধ্যে আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করে দর্শকদের মুগ্ধ করে। পরে বাংলাদেশ বিমানবাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্টে আকাশজুড়ে সৃষ্টি হয় দৃষ্টিনন্দন দৃশ্য।
দীর্ঘ বিরতির পর এমন জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে দেশপ্রেম ও গর্বের আবহে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com