1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আগামী ২৭ মে ঈদুল আজহা হতে পারে, আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসবঙ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমিরেটস আল ইয়াউমকে তিনি জানান, আরবি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে সোমবার। সে হিসেবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরাফাত হবে ২৬ মে মঙ্গলবার এবং তার পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।
জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৭ মে রোববার (আমিরাত সময়) রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ দিগন্ত থেকে প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। প্রায় ১৯ ঘণ্টা বয়সী এই চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনাও প্রবল।
তবে ইসলামী শরিয়াহ অনুযায়ী, ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। নির্ধারিত সময়ে চাঁদ দেখার প্রমাণ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করবে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতিকে ধারণ করে পালিত হয়। এ দিনে মুসলমানরা পশু কোরবানি, ঈদের নামাজ, দান-সদকা এবং আত্মীয়-স্বজন ও দুস্থদের মাঝে মাংস বিতরণের মাধ্যমে ধর্মীয় এই উৎসব উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com