1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২২৬ বার দেখা হয়েছে

পারভেজ বাঙালী , চট্টগ্রাম প্রতিনিধি । চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর ২০২৬-২৭ বর্ষের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রধান দুই উপদেষ্টা মিফতাহ উদ্দিন শিকদার টিটু এবং ইমরান হোসাইন চৌধুরী বাবলু নবনির্বাচিত সভাপতি মো: শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন শাওনসহ কমিটির সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “একটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ বন্দর এলাকায় দীর্ঘ সময় ধরে গঠনমূলক কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, এই নতুন কমিটির সুযোগ্য নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সামাজিক ও জনকল্যাণমূলক কাজে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।”

উপদেষ্টা মিফতাহ উদ্দিন শিকদার টিটু নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে দেশ ও মানুষের সেবায় এই কমিটি নিষ্ঠার সাথে কাজ করে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অন্যদিকে উপদেষ্টা ইমরান হোসাইন চৌধুরী বাবলু কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বন্দর থানার তরুণ প্রজন্ম আরও ঐক্যবদ্ধ হবে।”

উল্লেখ্য, গত ৩০শে জানুয়ারি ২০২৬ তারিখে বন্দর থানার পোর্ট কলোনিস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে উপদেষ্টাদের এই অভিনন্দন ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com