1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ইউসুফ আলী সভাপতি। সাধারণ সম্পাদক শেখ ফরিদ।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সভাপতিসহ ৭টি পদে এবং আওয়ামী পন্থী স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয়লাভ করেছে। বিএনপি প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট ইউসুফ আলী এবং আওয়ামীপন্থী স্বতন্ত্র প্যানেলের শেখ ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শুরু হয়। গভীর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সারওয়ার হোসেন।এই নির্বাচনে ১২টি পদে ৩টি পৃথক প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিএনপিসমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট ইউসুফ আলী ছাড়াও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট আব্দুল মান্নান, অর্থ সম্পাদক এডভোকেট কামাল হোসেন (সুলতান), সদস্য পদে এডভোকেট রফিজুদ্দিন, এডভোকেট নাজমা ইসলাম, এডভোকেট আহসান হাবিব এবং এডভোকেট আনোয়ারুল হক নির্বাচিত হয়েছেন।
অপর দিকে আওয়ামী পন্থী স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফরিদ ছাড়াও নির্বাচিতরা হচ্ছেন সহ-সভাপতি এডভোকেট জিতেন চন্দ্র পল, সহ-সভাপতি এডভোকেট রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সোহরাব হোসেন প্রধান, কমন রুম ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শাহরিয়ার ইবনে মোস্তফা।

কোনো পদে নির্বাচিত না হলেও জামাতপন্থী ‘বাংলাদেশ ল’য়ারস কাউন্সিল প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন। অতীত নির্বাচনগুলোতে বিএনপি ও জামাত সবসময় একই প্যানেল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন।আর এবার সেটাই বিএনপি প্যানেলের আরও বেশি ভালো ফল না করা এবং আওয়ামী পন্থী প্যানেলের ধারণাতীত ভালো ফলাফলের কারণ বলে মনে করছেন আইনজীবীরা!
ছবি ক্যাপশন: সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফরিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com