1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

 

পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচলাইশ থানার একটি গাড়ি চুরি মামলার তদন্তভার পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল ভোরে পাঁচলাইশ আবাসিক এলাকার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কিংস্থল থেকে অজ্ঞাত চোরেরা একটি টয়োটা প্রিমিও গাড়ি চুরি করে নিয়ে যায়। গাড়িটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

 

 

 

এই ঘটনায় ১৭ এপ্রিল পাঁচলাইশ মডেল থানায় পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার ডিবি (উত্তর) বিভাগকে দেওয়া হয়।

 

উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি উত্তর বিভাগের টিম-৪ এর এসআই মো. মহিউদ্দিন রাজু ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তারেক আজিজ সঙ্গীয় ফোর্সসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ চন্দননগর এলাকায় মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পার্কিং এলাকা থেকে মো. ইব্রাহিম (৪০) নামে একজনকে চুরিকৃত গাড়িসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বর্তমানে তিনি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান ডিবি ডিসি হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com