1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এক ব্যতিক্রমী মুহূর্তের সৃষ্টি হয়েছে। কলেজশিক্ষার্থী রিজওয়ান রশিদের নিজ হাতে তৈরি ছোট রেসিং গাড়ি ‘গো-কার্ট’ চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। সম্পূর্ণ নিজস্ব নকশা ও শ্রমে তৈরি গো-কার্টটি নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান রিজওয়ান। তার এই উদ্ভাবনী উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী নিজে গো-কার্টে চড়েন এবং কিছুক্ষণ চালান। এমন অভিজ্ঞতায় অভিভূত রিজওয়ান বলেন, তার তৈরি গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন—এটা তিনি কখনো কল্পনাও করেননি। এই ঘটনা তাকে আরও বড় কিছু করার অনুপ্রেরণা দিয়েছে।
সাক্ষাৎকালে রিজওয়ান তার উদ্ভাবনের পেছনের গল্প তুলে ধরেন। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার অনুপ্রেরণাতেই তিনি এই কাজ শুরু করেন। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে নতুন কিছু করার চিন্তা থেকেই গো-কার্ট তৈরির উদ্যোগ নেন তিনি।
অন্যদিকে, গো-কার্ট চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com