1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে অবস্থিত RAF Fairford সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং রয়্যাল এয়ার ফোর্স (RAF)-এর কোনো বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি। ধারণা করা হচ্ছে, একটি পুরনো ও পরিত্যক্ত ভবন থেকেই আগুনের সূত্রপাত।
ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ঘাঁটির কমিসারি ভবন এলাকা থেকে ঘন ধোঁয়া উড়ছে। পাশাপাশি আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতার সময় ভবনটির ছাদ ধসে পড়ার ঘটনাও দেখা যায়।
Gloucestershire Fire and Rescue Service জানিয়েছে, ফেয়ারফোর্ড এলাকার একটি বাণিজ্যিক ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তাদের কর্মীরা। ধোঁয়ার প্রভাব এড়াতে স্থানীয় বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই ঘাঁটিটি অতীতে মার্কিন বিমানবাহিনীর ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। তবে আগুনে মার্কিন সামরিক সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com