1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোঃ ইমরুল কায়েসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহের ফলে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন রোধে পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়। পৌর এলাকায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, উপজেলার কোথাও যেন দুষ্কৃতিকারীরা অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি অব্যাহত রাখার পাশাপাশি এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি। এছাড়া চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com