1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আগত সাংবাদিক সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নির্বাচনে সভাপতি পদে গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক পদে আবু আবিদ বিজয়ী হন। এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রঞ্জন লোদ রাজু। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নেতাকর্মী, সমর্থক ও সাধারণ সদস্যদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।
ভোটগ্রহণ চলাকালে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিক সদস্যরা। নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান, পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার রক্ষা এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও তৃণমূল সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রঞ্জন লোদ রাজুকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটার, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সাংবাদিক সমাজের অধিকার আদায়, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com