1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রামিসা হত্যা মামলা: রোববারের মধ্যেই চার্জশিট, দ্রুত বিচারের আশ্বাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার সাত বছরের শিশু রামিসা আক্তারের মামলার চার্জশিট আগামী রোববারের (২৪ মে) মধ্যেই আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রামিসার বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এখন চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।
তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে ডিএনএ টেস্টের কার্যক্রম চলছে। বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুযায়ী এতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগে এবং রোববার দুপুরের মধ্যেই রিপোর্ট পাওয়া যেতে পারে। এরপরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চায়। শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধে দ্রুত চার্জশিট ও বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইনে পরিবর্তন আনার বিষয়েও আলোচনা চলছে।
এদিকে রাতে রাজধানীর মিরপুর-১১ নম্বরে রামিসার বাসায় গিয়ে পরিবারকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ অন্যরা।
পরিবারের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের পড়াশোনাসহ ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারটির নিরাপত্তা ও থাকার জন্য আশ্রয়স্থলের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচার চেয়েছে এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে তারা সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com