1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নজরুলজয়ন্তী উৎসবেরও সূচনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ, ২৩ মে: ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে নিজ হাতে মাটি কেটে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় স্থানীয় জনগণও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল পুনঃখনন কাজে অংশ নেন। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল দেশব্যাপী খাল পুনরুদ্ধার ও খনন কর্মসূচি বাস্তবায়ন করা। সেই অঙ্গীকারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে মাঠে নেমে কর্মসূচির নেতৃত্ব দেন। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের খালগুলোতে পানি প্রবাহ বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হন তিনি।
অন্যদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উৎসবেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যদিও কবির জন্মবার্ষিকী আগামী ২৫ মে, ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার দুই দিন আগেই উৎসবের আয়োজন শুরু হয়েছে।
ত্রিশালের সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নজরুল মঞ্চে বক্তব্য দেন। এ উপলক্ষে পুরো অনুষ্ঠানস্থলকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপ পেয়েছে নজরুল মঞ্চ ও আশপাশের এলাকা।
প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি জোরদার করেছেন। একই সঙ্গে স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উৎসবে অংশ নিচ্ছে।
সফরের অংশ হিসেবে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com