1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, রামিসা হত্যার বিচার হবে আইনের পথেই: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

ত্রিশাল (ময়মনসিংহ), ২৩ মে : ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তবে কোনো অপরাধীর বিচার ও শাস্তি নিশ্চিত করতে হলে আইন ও নিয়ম-কানুন অনুসরণ করেই তা করতে হবে।
শনিবার (২৩ মে) দুপুরে বক্তব্যকালে তিনি বলেন, “আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনো কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যে কোনো অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে।”
সাম্প্রতিক সময়ে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে। যারা এ ধরনের কাজ করছে, তারা প্রথমেই আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে।”
দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় এমন গোষ্ঠীর ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে।
এ সময় রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী ঘটনাটিকে “অত্যন্ত হৃদয়বিদারক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাস করে এবং নিয়ম মেনেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “নিয়ম মেনেই অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করা হবে। তবে কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাট বন্ধসহ নানা কার্যক্রমের মাধ্যমে আইন বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে।”
তিনি দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com