1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় ফেলে দিল ছেলেরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : খুলনার পাইকগাছায় বৃদ্ধ পিতা-মাতাকে রাস্তায় ফেলে রাখায় তিন সন্তানকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। সোমবার সকালে পিতা-মাতাকে কোনো খাবার না দিয়ে রাস্তায় বের করে দেয় ছেলেরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বৃদ্ধ ও বৃদ্ধাকে উদ্ধার করে সাময়িক দেখভালের দায়িত্ব দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে।

জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ মেছের গাজী (৯৮), বৃদ্ধা সোনাবান বিবি (৮৬)। দীর্ঘদিন চার সন্তান ভাগাভাগি করে বৃদ্ধ পিতা-মাতার খাওয়া দাওয়া দিয়ে আসছিল। তবে তারা খুবই অযত্ন ও অবহেলার পাত্র ছিল বলে বৃদ্ধ-বৃদ্ধা জানান।

তারা জানান, সোমবার সকালে তাদের কোনো খাবার না দিয়ে বাড়ি থেকে বের করে দিলে তারা গোপালপুর-মানিকতলা বাজারের পাশে রাস্তার ওপর পড়ে থাকে। রাত ১০টা পর্যন্ত কেউ তাদের খোঁজ না নেয়ায় স্থানীয় জনৈক ব্যক্তি সাড়ে ১০টার দিকে আনসার ভিডিপি কর্মকর্তা আলতাপ হোসেনকে অবহিত করেন।

আলতাপ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধ-বৃদ্ধার করুণ অবস্থা দেখে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিষয়টি অবগত করেন। এ সংবাদ পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে বড় ছেলে রওশনের দায়িত্বে দিয়ে অন্য তিন সন্তানকে রাত ১১টার দিকে আটক করে থানায় সোপর্দ করেন।

এছাড়া বৃদ্ধ-বৃদ্ধার জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দেন। একই সঙ্গে তাদের দেখভালের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের ওপর দায়িত্ব দেয়া হয়।

তাদের ছেলেরা জানান, তারা ঠিকমতো দেখাশোনা করলেও বাড়ির স্ত্রীদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বাড়ি থেকে চলে আসতে পারে।

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, বৃদ্ধ-বৃদ্ধার তিন সন্তান মোতালেব গাজী (৬০), মশিয়ার গাজী (৪৫), মোশাররফকে (৪০) মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, তাদের সন্তানেরা যদি দেখভালের দায়িত্ব না নেন তাহলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাদের বৃদ্ধাশ্রমে পুনর্বাসন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com