1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক

আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার পূর্ব শেখদী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ জুন ২০২৬, শুক্রবার বাদ আছর মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম জিনত আলীর ছোট ভাই মোতালী আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের অনুমোদনক্রমে প্রধান উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম ও উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাশেম মাস্টার নতুন কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে আলহাজ্ব রুস্তম আলী পাটোয়ারী সভাপতি, আলহাজ্ব এস. এম. জাহাঙ্গীর সাধারণ সম্পাদক এবং আলহাজ্ব মোঃ মহাশিন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রুস্তম আলী পাটোয়ারী বলেন, “ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি গঠন করা হবে, যা মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মুসল্লিদের সেবায় কাজ করবে।”
দীর্ঘ প্রায় তিন মাসের প্রতীক্ষার পর নতুন কমিটি ঘোষণায় এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। পূর্ব শেখদীর এই ঐতিহাসিক মসজিদে প্রতি শুক্রবার বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন এবং ধর্মপ্রাণ মানুষ উদারভাবে দান-সদকা করে থাকেন। ইসলামী শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও দ্বীনি কার্যক্রমে মসজিদটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, “আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে তারাই, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে।” (সূরা আত-তাওবা: ১৮)। সেই আলোকে নতুন কমিটির সদস্যরা মসজিদের উন্নয়ন ও দ্বীনি কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবেন বলে মুসল্লিরা আশা প্রকাশ করেছেন।
বঙ্গ নিউজ বিডি পরিবারের পক্ষ থেকে আল-হেরা জামে মসজিদের নবঘোষিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাঁদেরকে সততা, নিষ্ঠা ও তাকওয়ার সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দান করুন এবং মসজিদটিকে দ্বীনের খেদমতের এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে কবুল করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com