1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর জোর; সত্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান প্রধান অতিথির

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। দেশের গণমাধ্যম অঙ্গনের পরিবর্তিত বাস্তবতায় সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার (১২ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসপির সদ্যবিদায়ী সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন এবং সঞ্চালনা করেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাংবাদিকতা পেশায় আত্মত্যাগকারী ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এস. এম. সামছুল আলম নিক্সন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু আবিদ বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন এবং সারা দেশের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।
তাঁরা আরও বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথি আব্দুস সালাম তাঁর বক্তব্যে বলেন, একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি তুলে ধরে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক অতিথি অংশ নেন। এক পর্যায়ে অতিথি ও গুণীজনদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
নেতৃবৃন্দের বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার নতুন অঙ্গীকারের বার্তা উঠে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com