1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের, মধ্যস্থতায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা অবহেলায় মৃতপ্রায় শনিআখরা-মৃধাবাড়ি খাল, বর্ষার আগে চরম উদ্বেগে এলাকাবাসী কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার “ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক” দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কলেজ প্রসঙ্গে মাদকসেবী শিক্ষার্থী আটক বয়স বিবেচনায় অধ্যক্ষের কাছে মুসলেকা দেওয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দিলো ছাত্রদল। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন

কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিএমপির ডিবি (বন্দর) বিভাগ।

শনিবার (১৩ জুন) গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোঃ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টিমের একটি চৌকস দল কর্ণফুলী থানাধীন শিকলবাহা চৌমুহনী এলাকার পিএবি সড়কস্থ “মেসার্স শাহ আমানত অটো ট্রেডার্স” দোকানের সামনে অবস্থান নেয়। সন্দেহভাজন মাদক কারবারি সেখানে পৌঁছালে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে মোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পুরাতন প্রিমিয়ো প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ইয়াছিন আরাফাত মিনার (২৯)। সে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ২ নং ওয়ার্ড আমিরাবাদ ইউপি’র রাউজানিয়া পাড়া (নাইমের বাড়ি) এলাকার মৃত মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মমতাজ বেগমের পুত্র।

পুলিশি অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত মিনার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

চট্টগ্রামের লোহাগাড়া থানার মামলা (এফআইআর নং-১৮, তারিখ: ১৪/০৬/২০২২ ইং)

কক্সবাজারের পেকুয়া থানার মামলা (এফআইআর নং-০৩, তারিখ: ০১/০৯/২০২৫ ইং)

এই মাদক চালানের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮ ধারা মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩০, তারিখ-১৪/০৬/২০২৬ খ্রিঃ)। মাদক চোরাচালানের এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com