1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় ১০ মামলার আসামি ট্যারা মোস্ত গ্রেফতার জিডিপির ১৫ শতাংশের সংকট: আবাসন খাতের স্থবিরতায় ঝুঁকিতে দেশের অর্থনীতি যুদ্ধের আবহেও যুক্তরাষ্ট্রে ইরানের পতাকা ও জাতীয় সংগীত, নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার। রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারী ও শিশুর উপর হামলা চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান

রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) রাত ১২টার পর নিহতের ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এই হত্যা মামলাটি রুজু করেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলায় মোট ১১ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া ৫ জন এবং এর আগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকের মিয়াসহ মোট ১১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

“সোমবার রাতে নিহতের ভাই বাদী হয়ে এজাহার জমা দেওয়ার পর সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ৫ জনসহ এজাহারভুক্ত সব আসামিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।”

— সাইফুল ইসলাম, ওসি, রাউজান থানা

উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের ‘আশরাফিয়া ফার্মেসি’ নামক একটি ওষুধের দোকানের সামনে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রকাশ্যে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থลেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মরহুম আবদুল খালেকের সন্তান। প্রকাশ্য দিবালোকে ঘটা এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com