1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
যুদ্ধের আবহেও যুক্তরাষ্ট্রে ইরানের পতাকা ও জাতীয় সংগীত, নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার। রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারী ও শিশুর উপর হামলা চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া রামপালে বৃদ্ধের যাতায়াতের পথ বন্ধ, প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে

সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহী মহানগরীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন বাঘা উপজেলার সাংবাদিক নেতা, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও গ্রিন টিভির টেলিভিশনকর্মী তন্ময় দেবনাথ।

সোমবার গভীর রাতে নগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

হামলার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাগে সাংবাদিকতার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ছিল বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।

খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে ব্যক্তিগত বিরোধ, পেশাগত দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় রাজশাহীর সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com