1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬। খুলনার শিরোমণি বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী। নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার *যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার* *আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব* খুলনায় ১০ মামলার আসামি ট্যারা মোস্ত গ্রেফতার জিডিপির ১৫ শতাংশের সংকট: আবাসন খাতের স্থবিরতায় ঝুঁকিতে দেশের অর্থনীতি যুদ্ধের আবহেও যুক্তরাষ্ট্রে ইরানের পতাকা ও জাতীয় সংগীত, নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান

যুদ্ধের আবহেও যুক্তরাষ্ট্রে ইরানের পতাকা ও জাতীয় সংগীত, নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে অংশ নিয়েছে ইরান। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশটির খেলোয়াড়রা ভিসা পেলেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়—ম্যাচ শেষে একই দিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে তাদের।

এই পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ইরান। ম্যাচ শুরুর আগে নিয়ম অনুযায়ী বাজানো হয় দুই দলের জাতীয় সংগীত। তখন স্টেডিয়ামে বেজে ওঠে ইরানের জাতীয় সংগীত এবং উড়ানো হয় দেশটির জাতীয় পতাকা। যুক্তরাষ্ট্র-ইরান বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে এই দৃশ্য বিশেষভাবে আলোচনার জন্ম দেয়।

ম্যাচের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি প্রাথমিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই ঘোষণার পরই মাঠে নামে ইরানের ফুটবলাররা।

রোমাঞ্চকর ম্যাচে দারুণ লড়াই করেও জয় পায়নি ইরান। ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড তাদের ২-২ গোলে রুখে দেয়।

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ইরান দলের সার্বিক প্রস্তুতিতেও। খেলোয়াড়রা ভিসা পেলেও সাপোর্ট স্টাফের একটি অংশ যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। অন্যদিকে টিকিট ও ভিসা জটিলতায় পড়েছেন বহু ইরানি সমর্থকও।

ম্যাচ চলাকালে ইরানের জাতীয় সংগীত বাজানোর সময় স্টেডিয়ামের কিছু দর্শক হুটিং করে বিদ্রুপ করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া খেলার আগে স্টেডিয়ামের বাইরে প্রায় পাঁচ শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়ে ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড ও পতাকা প্রদর্শন করেন। তাদের দাবি, ইরান সরকারের নীতির প্রতিবাদ জানাতেই তারা এ কর্মসূচি পালন করেছেন।

গ্রুপ পর্বে ইরানের পরবর্তী ম্যাচ আগামী ২২ জুন। একই ভেন্যু লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com