1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় বাজেটকে স্বাগত জানালো জেবিসিসিআই, জাপানি বিনিয়োগ আকর্ষণে সংস্কার অব্যাহত রাখার আহ্বান বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬। খুলনার শিরোমণি বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী। নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার *যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার* *আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব* খুলনায় ১০ মামলার আসামি ট্যারা মোস্ত গ্রেফতার

খুলনায় ১০ মামলার আসামি ট্যারা মোস্ত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি খুলনা:  খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত মো. মোস্তফা শেখ ওরফে ‘ট্যারা মোস্ত’ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৮টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া জোড়াকল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. আশরাফুল আলমের নেতৃত্বে লবণচরা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জুন লবণচরা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার (মামলা নং-০৫, ধারা ৩০২/৩৪) তদন্তে প্রাপ্ত আসামি মোস্তফা শেখ। তার পিতার নাম আবুল হোসেন শেখ এবং মাতা মৃত মনোয়ারা বেগম। তিনি লবণচরা থানার বান্দাবাজার সিমেন্ট ফ্যাক্টরি গেট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মোস্তফা শেখের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে দেখা যায়, বিভিন্ন থানায় তার নামে প্রায় ১০টি মামলা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা বিচারাধীন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই আসামির গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com