1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

শপথ নিয়েই যে ঘোষণা দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের নতুন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, একতরফা ও অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ এবং চাপ সৃষ্টি করে দেশের জনগণকে তাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এক বক্তৃতায় ইব্রাহিম রায়িসি এসব কথা বলেন।

তিনি জোরালোভাবে বলেন, “ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই লক্ষ্য অর্জনের জন্য আমরা সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাব।”

তিনি বলেন, “করোনাভাইরাসের মহামারীর মধ্যে যখন শত্রুদের চাপ প্রয়োগ এবং ইরান-বিরোধী তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তখন ইরানের জনগণ ঐতিহাসিক নির্বাচনে অংশগ্রহণ করে এক মহাকাব্য রচনা করেছেন। আজকের দিনে দেশের জনগণ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে ন্যায়বিচার, দুর্নীতি ও বৈষম্যমুক্ত প্রশাসন গড়ে তোলার ব্যাপারে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করি।”

তিনি বলেন, “আমরা হচ্ছি মানবাধিকারের সত্যিকার রক্ষক এবং ইউরোপ ও আমেরিকার কেন্দ্রে অথবা আফ্রিকা কিংবা ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া যেখানেই মানবতার ওপর নিপীড়ন-নির্যাতন চলুক না কেন আমরা সেখানে চুপ থাকব না।”

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “আমরা নিপীড়িতদের পাশে থাকবো এবং দেশের জনগণ বিশেষ করে তরুণ সমাজ আশা করে আমরা নিপীড়িতদের কণ্ঠস্বরে পরিণত হই।”

তিনি বলেন, তার প্রশাসন ইরানি জনগণের ইচ্ছায় ক্ষমতা গ্রহণ করেছে এবং জনগণের স্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করবে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের এক কোটির বেশি জনগণের সেবা করার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। যে প্রশাসন জনগণের ইচ্ছায় ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই প্রশাসন জাতীয় ঐক্যের প্রশাসন এবং সেখানে নৃতাত্ত্বিক, ধর্মীয় কিংবা অন্য কোনও গোষ্ঠীগত বিভেদের স্থান নেই।

সরকারের তিন শাখার মধ্যে সহযোগিতার ওপর জোর দিয়ে সাইয়্যেদ মোহাম্মদ রায়িসি বলেন, চলমান স্পর্শকাতর সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনগণের সেবার জন্য কোনো সুযোগ নষ্ট করা উচিত হবে না।

ইরানের নতুন প্রেসিডেন্ট বলেন, “আমি সমস্ত দেশের প্রতি বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রতি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। ইরানের যে শক্তি রয়েছে তা নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যই অর্জন করা। এ অঞ্চলের দেশগুলোর শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যই ইরানের এই আঞ্চলিক সক্ষমতা। এই সক্ষমতা একমাত্র বলদর্পী ও নিপীড়ক শক্তির বিরুদ্ধে ব্যবহৃত হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটের একমাত্র সমাধান হচ্ছে জনগণের অধিকারের ভিত্তিতে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com