1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা – ডেপুটি স্পীকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

সুরাইয়া আক্তার নীতি : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, বই থেকে বড় বন্ধু আর কেউ নেই। বেদে জাতির ইতিহাসকে অত্যন্ত সাবলীল লেখনীর মাধমে তুলে ধরেছেন বইটির লেখক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের আগে কতটা মানবেতর ছিল বেদে সম্প্রদায়ের জীবন, ইতিহাস না পড়লে মানুষ তা জানতেই পারতো না। সমাজের অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা।

আজ (সোমবার) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার ২২৪-২২৫ নং স্টলে ‘বেদে সম্প্রদায়ের মেয়েদের প্রতি পদে পদে সংকটকে মোকাবেলা করে সফল হওয়ার কাহিনীকে উপজীব্য করে’ আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের লেখা ‘প্রেম পুরান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, বই মানুষের পরম বন্ধু। বই ও ভাষা মানুষকে নিজস্ব কৃষ্টি-কালচার রক্ষায় সব থেকে বেশি সহায়তা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়টি উপলব্ধি করে ভাষা আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সারা বিশ্বে বাংলা ভাষাকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়।

মোঃ শামসুল হক টুকু বলেন, মানুষ বই পড়ায় মনোযোগী হলে সমাজ থেকে অপসংস্কৃতি, কুসংস্কার ও অপরাজনীতি দূর হবে। লেখকদের উচিৎ সমাজের বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে গবেষণাভিত্তিক বই প্রকাশ করে তাদের জীবন অধিকতর আলোকিত করা।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com