1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

অবহেলিত বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি)’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ক সম্পূর্ণ আলাদা। রাজনীতির উর্ধ্বে থেকেও যে সকল মানুষের জন্য কাজ করা যায় তার দৃষ্টান্ত দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। শহর থেকে গ্রাম সব জায়গায় সমানভাবেই কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। সরকারের পাশাপাশি অবহেলিত বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)’র সেমিনার হলে অনুষ্ঠিত বরিশালের বাকেরগঞ্জ কল্যান সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম অধ্যক্ষ জুবায়ের আলম (পারভেজ)’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু এইসব কথা বলেন।

বাকেরগঞ্জ কল্যান সমিতির সভাপতি সোয়েব তালুকদারের সভাপতিত্বে ও বাকেরগঞ্জ কল্যান সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার আঃ জলিল হাওলাদার (পলাশ)’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অবঃ মেজর জেনারেল আঃ হাফিজ মল্লিক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান নান্নু, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও এ্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু ও কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা এর সভাপতি ও দৈনিক নিরপেক্ষ সংবাদ এর সম্পাদক জনাব আবুল বাশারসহ বাকেরগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com