1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান। এখন তারাই আবার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয় না। অথচ, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন।

তিনি বলেন, জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে তারা স্বাধীনতাবিরোধী শক্তি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির মানুষের জমি, ঘরবাড়ি, ব্যবসা দখল করে নিচ্ছে আওয়ামী লীগ। দেশটাকে দুভাগে ভাগ করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে তারা। এ দুভাগের মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিরোধী দল। গোটা দেশকে গিলে ফেলে, লুট করে, টাকা পাচার করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com