1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আজকের মতো অভিযান স্থগিত : ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট  : রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তবে প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে আবারো অভিযান চালানো হবে।

আজ বুধবার (৮ মার্চ) রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বিস্ফোরণ হাওয়া ভবনের ২৫টি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পিলারের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে না আনা হলে পুনরায় অভিযান চালানো ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী অভিযান প্রয়োজন সাপেক্ষে চালানো হবে।

বুধবার বিকালে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও আরও একজন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে মেহেদী হাসান স্বপন নামে একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তিনি ওই ভবনটিতে বাংলাদেশ সেনেটারির ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

এর আগে অবশ্য তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কাছে যতক্ষণ নি‌খোঁজের অভিযোগ থাকবে ততক্ষণ অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com