1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। প্রতিবছর সারাবিশ্বে ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয়।

এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হলো গণতন্ত্রের ভালো দিকগুলো মানুষের কাছে তুলে ধরা এবং গণতন্ত্র সম্পর্কে মানুষকে আরো সচেতন করা। পৃথিবীর বেশিরভাগ দেশেই গণতন্ত্রের অস্তিত্ব আছে।

এদের মধ্যে সাধারণ সাদৃশ্য থাকলেও গণতন্ত্রের চেহারা একেক জায়গায় একেক রকম। তাই সব গণতান্ত্রিক দেশকে একসূত্রে বাঁধার জন্য এই দিনটি পালিত হয়ে থাকে।

২০০৭ সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করে।

১৯৯৭ সালে সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন একটি নতুন প্রকল্প গ্রহণ করে যার নাম দেওয়া হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অন ডেমোক্রেসি। এখানে গণতন্ত্র সম্পর্কে বেশ কিছু তথ্য এবং নির্দেশিকা দেওয়া হয়। ফিলিপিন্সে ফার্দিনান্দ মারকোসের দ্বারা চালিত একনায়কতন্ত্রের পতন হলে নতুন সরকার দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নিউ অ্যান্ড রেষ্টর্ড ডেমোক্রেসি নামে একটি প্রকল্প শুরু করে। এই প্রকল্পের সঙ্গে নানা দেশের সরকার যুক্ত হতে থাকে।

২০০৬ সালে এর ষষ্ঠতম সমাবেশ হয় কাতারের দোহায়। এই সমাবেশে বেশকিছু গণতান্ত্রিক প্রকল্প এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার দ্বারা গণতন্ত্রের আরো প্রসারের উদ্দেশ্যে। এই প্রকল্পেই পরিকল্পনা করা হয় বছরের একটি দিনকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হবে। এরপরই রাষ্ট্রপুঞ্জ জেনারেল অ্যাসেম্বলির সঙ্গে পরামর্শ করে প্রথমে ১ সেপ্টেম্বর ও পরে ৮ নভেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। তারপর ২০০৮ সাল থেকে ১৫ সেপ্টেম্বর এই দিনটি পালন করা শুরু হয়।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে নানা রকম কর্মকাণ্ড গ্রহণ করা হয়, যেমন গণতন্ত্রের গুরুত্ব এবং উপকারিতা সম্বন্ধে মানুষকে সচেতন করা, গণতন্ত্রের মূল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো প্রচার করা ইত্যাদি।

২০১৩ সালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ১৬২ টি দেশের মধ্যে এই আন্তর্জাতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে সক্ষম হয়। প্রতি বছরই কোনো না কোনো নতুন বিষয়কে প্রতিপাদ্য বেছে নেয়া হয়। ২০২২ খ্রিষ্টাব্দের প্রতিপাদ্য হলো, ‘গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com