1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আমি ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চাই: এম কফিল উদ্দিন আহমেদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিগত ১৭ বছরে ঢাকা-১৮ আসনে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই এলাকার উন্নয়ন না করে শুধু লুটপাট করেছে। ফলে এলাকাবাসী আজও চরম দুর্ভোগে রয়েছে।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর দক্ষিণখানের চালাবন মাটির মসজিদে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “চালাবন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও গ্যাস সংকট এখনো মেটেনি। দক্ষিণখানের অনেক রাস্তাই বছরের পর বছর অবহেলিত। আমি নিজে ফায়দাবাদে থাকি—আপনারা সেখানে গিয়ে দেখুন রাস্তাঘাটের কী বেহাল অবস্থা। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দেন তাহলে আমি ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট অবৈধ সরকার ভোটহীন নির্বাচন করেছে এবং জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।
সভায় সভাপতিত্ব করেন চালাবন মাটির মসজিদের খতিব আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “আমাদের এমপি হবে আমাদের কাছের মানুষ। আমরা ঢাকা-১৮ আসনে এম কফিল উদ্দিন আহমেদকে এমপি হিসেবে দেখতে চাই।”

অন্যান্য উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া,দক্ষিণখান থানা শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সরুজ,বিমানবন্দর থানা ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক,দক্ষিণখান থানা বিএনপি নেতা মনির হোসেন রাজু, দক্ষিণখান থানা যুবদল নেতা এম এ আজিজসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com