1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আরও ২৬১ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩৬

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১, মঙ্গলবার ২৩৫, সোমবার ২৪৬ ও রোববার ২৩১ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় ২ শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৭০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার ৪০৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০১ জন। এছাড়া চট্টগ্রামে ৬২, রাজশাহীতে ৮, খুলনায় ৪৫, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ১৬ জন মারা গেছেন।

নারী-পুরুষ হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫২ জন পুরুষ এবং ১০৯ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় মারা গেছেন। ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৭৪ জন এবং নারী ৭ হাজার ৪৩৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬৪, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ৮ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com