1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, “আল বটর বাহিনী ধর্মের নামে ধর্মকে বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। যাদের দিনের শুরু হয় মিথ্যাচার দিয়ে, তারা দেশের জনগণের খেদমত করবে কিভাবে?”

তিনি আরও বলেন, “আবার নতুন আরও একটি দল আসছে, তারা চেষ্টা করছে। কিন্তু তাদের উদ্ধত আচরণ, দাম্ভিকতা, চাঁদাবাজি ও দখলদারি কার্যকলাপের কারণে জনগণই তাদের জবাব দেবে।”

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ঢাকা মহানগর পশ্চিম রূপনগর থানা ছাত্রদলের কর্মীসভা ২০২৫-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব করেন।

দলীয় শৃঙ্খলা ও সতর্কতার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, “এই বিষয়গুলোতে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ তারা সব সময় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে। বিএনপি কোনো দখলবাজ, চাঁদাবাজ বা অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না।”

তিনি বিএনপিকে একটি পরিবার হিসেবে উল্লেখ করে বলেন, “ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনই এক পরিবার। আমরা জিয়া পরিবারের সদস্য হিসেবে গর্বিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের হাতে যে সংগঠন গড়ে তুলেছেন, আমরা সেটি শক্তিশালী করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি, আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি মিথ্যা মামলায় জর্জরিত ও নির্যাতিত হয়েছেন।”

জিয়া পরিবারের অবদান ও ত্যাগ উল্লেখ করে আমিনুল হক বলেন, “বাংলাদেশের রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে জিয়া পরিবার। তারপরও তারা কখনো অন্যায় বা ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়নি। সব সময় গণতন্ত্র, জনগণের অধিকার ও ভোটের মর্যাদার কথা বলেছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ—তারা সম্মুখ সারিতে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে।”

সভায় ছাত্রদল ও বিএনপির স্থানীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com