1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ডভ্যানের চাপায় রোকেয়া আক্তার (৩৭) নামে এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র‍্যাব ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার (৩৭) ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ- ১১-৩১১২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিরিবিলি এলাকার কাজী অফিসের সহকারী ফেরদৌস ওরফে ফিরোজ  বলেন, সকাল ৯টার দিকে ওই নারী আমাদের কাজী অফিসে আসেন বিয়ের খরচের বিষয়ে আলোচনা করতে। পরে আলোচনা করে বের হয়ে যান। যাওয়ার সময় তিনি বলেছিলেন যে, তিনি ধামরাইয়ের দিকে যাবেন। কিন্তু রাস্তা কেন পার হতে গেলেন আমি জানি না। এক্সিডেন্টের শব্দ শুনে বাহিরে গিয়ে দেখি উনি মারা গেছেন। পরে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com