1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আ.লীগকে নিষিদ্ধসহ ৮৩ সুপারিশ কর্নেল অলি’র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। শনিবার (৩১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদসহ চারজন ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের অলি আহমেদ বলেন, এলডিপির পক্ষ থেকে আমরা ৮৩টি সুপারিশ করেছি। সুপারিশগুলো ব্যক্তিগত সুবিধা, দলীয় উপকার এবং রাজনৈতিক ফায়দার জন্য না।

তিনি বলেন, বৈঠকে আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি। প্রশাসনে বদলি নয়, চিহ্নিত দুর্নীতিবাজদেরকে আটক করে বিচারের মুখোমুখি করার কথাও বলেছি।

এলডিপির চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ নির্বাচন-এগুলোর একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করার কথা বলেছি। তবে সংস্কারের আগে নির্বাচন বাঞ্ছনীয় নয়।

অলি আহমেদ বলেন, স্বৈরাচারী সরকারের সময় জনগণের মানবাধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। কিন্তু ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, শাস্তি দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com