1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানের প্যারামিলিটারি সংগঠন বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মঙ্গলবার (১৮ মার্চ) এক বিবৃতিতে তারা জানায়, “যুক্তরাষ্ট্র-ইহুদিবাদী শত্রুদের হামলায়” তিনি নিহত হয়েছেন।
এর আগে একই দিন ইসরায়েল দাবি করে, তারা হামলা চালিয়ে গোলামরেজা সোলাইমানিকে হত্যা করেছে। তবে হামলার স্থান বা বিস্তারিত বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
জানা গেছে, গত ছয় বছর ধরে বাসিজ ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলামরেজা সোলাইমানি। তার নেতৃত্বে সংগঠনটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিভিন্ন কৌশলগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।
এদিকে, আইআরজিসি তার হত্যার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে।”
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে।
সূত্র: তাসনিম নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com