1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক , পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নেন তিনি। এ সময় ঈদগাহ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দেশবাসী ও ঢাকা-১৬ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

আমিনুল হক বলেন, “পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে আমি আমার প্রিয় দেশবাসী এবং ঢাকা-১৬ আসনের সকল এলাকাবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। ঈদের আনন্দ আমরা সবাই মিলেমিশে ভাগাভাগি করে নেব—এটাই আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ। পারস্পরিক আন্তরিকতা, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমরা যদি মানবিকতা ও আন্তরিকতার চর্চা করি, তাহলে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সকল সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বদেরও জানাই ঈদের শুভেচ্ছা। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই।”

ঈদের জামাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com