1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

উত্তরাঞ্চলে বন্যার্তদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের আহবান-বেগম রওশন এরশাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : সরকারকে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এক বিবৃতিতে বলেছেন, উজান থেকে নামা পাহাড়ী ঢলে এবং অবিরাম বর্ষনের কারণে ব্রক্ষপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় উত্তরাঞ্চলে ফুলছড়ি, করতোয়া অববাহিকায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এতে স্থায়ী ফসল বিশেষকরে পাট ও গ্রীস্মকালীন সবজি বন্যার পানিতে তলীয়ে গেছে। নীলফামারি, লালমনির হাট ও রংপুর পরিস্থিতি অবনতি হয়েছে। বেগম রওশন এরশাদ বলেন, অবিলম্বে উত্তরাঞ্চলে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ মন্ত্রনালয়কে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ এবং তাদের দুঃখ কষ্ট লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্যা উত্তরাঞ্চলেও কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উৎপাদনের জন্য ধান বিতরন ও নগদ অর্থ কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে। তিনি নদী ভাঙ্গনের কথা উল্লেখ করে বলেন, উত্তরাঞ্চলে যমুনার ভাঙ্গনে বহু মানুষের ঘরবাড়ী, ও ফসলী জায়গা জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। অবিলম্বে এই ভাঙ্গনের প্রতিরোধে সরকারকে জরুরী পদক্ষেপ নিতে হবে।

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন. সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মতো করে স্বজনের মতো হয়ে দু’হাত প্রসারিত করে মানুষের পাশে দাঁড়ান। তাদের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থান এর ব্যবস্থা করে দিন। যার কাছে যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি বলেন মানবতার চেয়ে বড় কোন ধর্ম নাই, এটাই আমাদের দলের এবং নেতা এরশাদের আদর্শ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com