1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

এবার টিসিবির চিনি ও ডালের দাম বাড়লো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল (১৪ ডিসেম্বর)। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে। তবে এ দফায় চিনি ও ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে।

ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।

উল্লেখ্য,গত বুধবার সকালে মহাখালী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com