1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

“এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখে দোয়া চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতাল গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা, পরিবারের প্রতি ধৈর্যের বার্তা এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল্লাহ তাআলা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন। আবার মরার মধ্যেও জান দিতে পারেন। যেহেতু উনি (খালেদা জিয়া) আলহামদুলিল্লাহ এখনও সারভাইভ করছেন, ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি জানান, খালেদা জিয়ার পরিবারের জন্য এই সময়টা অত্যন্ত কঠিন। ডা. শফিক বলেন, তার পরিবারের সদস্যদের এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা খুব কষ্টের। আল্লাহ যেন তাদের মনকে শক্ত রাখেন এমন দোয়া করেন তিনি।

এভারকেয়ারের চিকিৎসা পরিবেশ ও নিয়মের বিষয়টি সামনে এনে জামায়াত আমির বলেন, এখানে হাসপাতালের যে ডিসিপ্লিন, এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না। আমি মাত্র দেড় মিনিট দাঁড়িয়েছি। আমার দায়িত্ববোধ বলছে—সুযোগ থাকলেও বেশি সময় দাঁড়ানো ঠিক নয়।

তিনি আরও বলেন, আমি দু’চোখে উনাকে দেখে এসেছি। এটুকুই আমার জন্য সান্ত্বনা।

সবশেষে তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। ডা. শফিক বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, উনাকে ক্ষমা করুন, রহম করুন, সুস্থতার নিয়ামত দান করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com