1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কয়েক দিন পেছাতে পারে চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডনযাত্রা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে তার পরিবার। তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সাতজন চিকিৎসকসহ অন্য সফরসঙ্গীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শুক্রবার (৮ নভেম্বর) খালেদা জিয়ার লন্ডনযাত্রার কথা থাকলেও তা কয়েক দিন পেছাতে পারে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনসহ সফরসঙ্গীরা যুক্তরাজ্যের ভিসা পেয়ে গেছেন। তবে এখনও যুক্তরাষ্ট্রের ভিসাপ্রক্রিয়া চলমান।

জানা গেছে, লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। সেখান থেকে তিনি চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি যেতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ঢাকা থেকে খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন। সেখান থেকে পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লিভার প্রতিস্থাপনের জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টিডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে।’

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা দিতে সব ধরনের প্রক্রিয়া চলছে। আশা করি, দ্রুত তাকে বিদেশ নেওয়া সম্ভব হবে।’

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com