1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

সংবাদ প্রতিবেদক: কাজল : গাজীপুরের কাশিমপুর থানাধীন হাতিমারা হাইস্কুল এন্ড কলেজ মাঠে শনিবার (১লা নভেম্বর) ২০২৫ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন করে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহনাজ সরকার শিল্পী, ব্যবস্থাপনা পরিচালক কাশিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সভাপতি হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজ। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আলী হোসেন, সভাপতি কাশিমপুর থানা বিএনপি; ড. আব্দুল মোতালিব মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ; আব্দুল মান্নান, অধ্যক্ষ কাশিমপুর হাইস্কুল অ্যান্ড কলেজ; এবং আব্দুর রহিম মাতাব্বর, সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কে. এম. হাফিজুর রহমান রাজু, সদস্য সচিব যুবদল কাশিমপুর থানা ও যুগ্ম আহ্বায়ক। সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাঁদের মেধা, পরিশ্রম ও নিষ্ঠার যথাযথ স্বীকৃতি প্রদান করলে দেশ এগিয়ে যাবে আরও সমৃদ্ধির পথে। অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা স্মারক প্রদান করেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর সমাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com