1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কাশিমপুর কারাগারে বন্দি বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‌নাশকতার মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আসাদুজ্জামান খান হিরা (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার তিনি মারা যান। গত ২৮ অক্টোবর তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় সূত্র জানায়, গত ২৮ অক্টোবর বিএনপির ঢাকার সমাবেশ থেকে ফেরার পথে শ্রীপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওই কারাগারের ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, কাশিমপুর কারাগার-২ এ বন্দি মো. আসাদুজ্জামান খান শুক্রবার সকাল ১১টার দিকে কারা অভ্যন্তরে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা ১১ টা ২০ মিনিটে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বেলা সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিন সকালে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জহিরুল হক ভূঁইয়া (৭০) নামে অপর এক বন্দির মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে।

ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে জহিরুল হক ভূঁইয়া। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আড়াইহাজার থানার একটি মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com